২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪
ছবি: সংগৃহীত
০৬:২৫ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০৮ জনের মৃত্যু হলো।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, ময়মনসিংহে ৫০ এবং সিলেট বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন।
এদিকে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫ হাজার ৬১৭ জন।
এমআর/