বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত আব্দুল্লাহ কারাগার থেকে মুক্ত
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীরে উদ্দেশে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে ৭ টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিফাতের আইনজীবী নাসের আলী খান। তিনি বলেন রাত ৭ টা ৫০ মিনিটে সিফাত বের হয়েছে। একটি মিথ্যা মামলায় তাকে ৭৬ দিন জেল হাজতে রাখা হয়েছিল। সে ইনকিলাব মঞ্চ ও এনসিপির সক্রিয় সদস্য।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাত আবদুল্লাহকে আটক করে। পরে গত ৪ জুন গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে নিম্ন আদালতে সিফাতের জামিন আবেদন দুই দফা নাকচ হয়েছিল। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে নিম্ন আদালতে জামিন না পেয়ে সিফাতের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে বুধবার তিনি কারামুক্ত হন।
এমআই/