© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোহাম্মদপুর থেকে রুয়েটের সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
মোহাম্মদপুর থেকে রুয়েটের সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল কফ সিরাপ এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ৩ নম্বর সড়কের বি ব্লকের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, গোলাম রব্বানী শামীম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হালিম। তিনি বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব‍্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআই/

মন্তব্য করুন