© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
own-reporter
০২:৩৬ পিএম | ১২ অক্টোবর, ২০২০

বহুল বিতর্কিত মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে অস্ত্র আইনের মামলায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শামীমা নূর পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

গত ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গেপ্তার অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সহযোগী সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

গ্রেপ্তারের পর পাপিয়ার নরসিংদীর বাসায় এবং রাজধানীর হোটেল ওয়েস্টিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, জাল টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে র‌্যাব পাপিয়া ও তার স্বামীর নামে চারটি মামলা দায়ের করে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন