১৩ বছর পর নতুন সংস্করণ নিয়ে ফিরল ‘গ্র্যান্ড থেফট অটো ৬’
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র (জিটিএ) নতুন সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। বুধবার (১৮ নভেম্বর) বিশ্বব্যাপী গেমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আন্তর্জাতিক সময় অনুযায়ী, নিউজিল্যান্ডের গেমাররা প্রথম খেলার সুযোগ পেয়েছেন। দেশটিতে গেমটি উন্মুক্ত হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ১১টা থেকে।
মুক্তির পরপরই গেমটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক সমালোচক। পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যালোচনায় গেমটির স্কোর দাঁড়িয়েছে ৯৯। সমালোচকদের কেউ কেউ গেমটির অত্যন্ত নিখুঁত বিস্তারিত নির্মাণ ও পরিণত উপস্থাপনার প্রশংসা করেছেন। তবে কিছু সমালোচক এতে ত্রুটির কথাও উল্লেখ করেছেন।
অপরাধভিত্তিক এই গেমে খেলোয়াড়রা ‘লিওনিডা’ নামের একটি কাল্পনিক মার্কিন অঙ্গরাজ্য ঘুরে দেখার সুযোগ পাবেন। গেমটির অন্যতম আকর্ষণ হলো, ত্রিমাত্রিক (থ্রিডি) সংস্করণে এই প্রথম সিরিজটিতে একজন নারী চরিত্রকে প্রধান খেলার যোগ্য চরিত্র হিসেবে যুক্ত করা হয়েছে।
সূত্র: বিবিসি
এসএ/