© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি ছাত্রী ধর্ষণ : ছাত্র অধিকারের সাইফুল-নাজমুল দুই দিনের রিমান্ডে

শেয়ার করুন:
ঢাবি ছাত্রী ধর্ষণ : ছাত্র অধিকারের সাইফুল-নাজমুল দুই দিনের রিমান্ডে
own-reporter
০৬:১২ পিএম | ১২ অক্টোবর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে কোতোয়ালি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ বলেন, ধর্ষণের অভিযোগ তুলে ঢাবির এক ছাত্রীর দায়ের করা মামলার চার নম্বর আসামি মো. সাইফুল ইসলাম ও পাঁচ নম্বর আসামি মো. নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রবিবার দুপুরের দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চার নেতাকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন