© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

শেয়ার করুন:
পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল বন্ধ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলোর মধ্যে রয়েছে আন্তঃনগর ও কমিউটার। এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। 

ট্রেনগুলো হচ্ছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭), রূপসী বাংলা (৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩-১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫-১৩৬), টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩-৭৮৪)। এরমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটার যাওয়া-আশা উভয় যাত্রা বন্ধ। এ ছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। 

রেলওয়ের একটি সূত্র জানায়, পশ্চিামাঞ্চল রেলওয়ের আওতায় থেকে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচল করা ৯টি ট্রেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেই ট্রেনগুলো অন্য জেলার মধ্য দিয়ে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়। 

বিষয়টি নিয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম

বলেন, পুরোপুরি বন্ধ নয়। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলা দিয়ে চলাচল করবে না। আশপাশের জেলা দিয়ে চলাচল করবে।

এমআর/ 

মন্তব্য করুন