© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়া জেলা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মারা গেছেন

শেয়ার করুন:
বগুড়া জেলা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মারা গেছেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মারা গেছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহরের নামাজের পর বগুড়া শহরের নারুলি ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পদ্মপাড়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

আব্দুল ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিএনপি পরিবার একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী সংগঠককে হারাল। দলের সাংগঠনিক কর্মকাণ্ড এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রেজাউল করিম বাদশা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শোকবার্তায় তিনি বলেন, আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিএনপি পরিবার একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত সংগঠককে হারাল। দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়া এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমআই/

মন্তব্য করুন