© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নেতা মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর নিলেন জামায়াত আমির

শেয়ার করুন:
ডাকসু নেতা মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর  নিলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সার্বিক খোঁজখবর নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফোন করে মুসাদ্দিক ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জামায়াত আমির। এ সময় মুসাদ্দিকের গ্রামের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা জানান তিনি।

বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানান মুসাদ্দিক।

ফোনালাপে ডা. শফিকুর রহমান মুসাদ্দিক ও তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন। একই সঙ্গে মহান আল্লাহর সাহায্য কামনা করে তার জন্য দোয়া করেন এবং মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে জানান জামায়াত আমির। দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি দেশ ও জাতির হেফাজতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ফোনালাপে খোঁজখবর নেওয়া ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করায় জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা জানান মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে নিজের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা বলে দাবি করেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

এমআই/

মন্তব্য করুন