© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্যামলীতে নাশকতার আগেই ককটেলসহ যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
শ্যামলীতে নাশকতার আগেই ককটেলসহ যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ রাসেল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।      

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

তিনি জানান, শ্যামলী এলাকায় চেক পোস্ট চলাকালীন সন্দেহভাজন এক মোটরসাইকেল কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, নাশকতার পরিকল্পনার আগেই আদাবর থানা পুলিশ ককটেলসহ ওই যুবককে আটক করতে সক্ষম হয়।

এমআর/ 

মন্তব্য করুন