© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের নতুন কমিটি ঘোষণা

শেয়ার করুন:
থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের নতুন কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১০:৩৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

কমিটিতে অ্যাডভোকেট গোলাম ফারুক সভাপতি এবং লেখক চন্দন দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে এক বছরের জন্য কমিটি নির্বাচিত হয়। কমিটি ঘোষণা করেন ভ্রাতা অ্যাডভোকেট শহিদুল হক স্বপন।

কমিটির অন্য পদে সহ-সভাপতি হয়েছেন বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী ও অধ্যক্ষ তাপস বকশি। সহসম্পাদক হয়েছেন ডা. লরেন্স তীমু বৈরাগী।

কোষাধ্যক্ষ অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন, সহসাংগঠনিক সম্পাদক সুমির বড়ুয়া তপু এবং তথ্য ও প্রচার সম্পাদক আবু সুফিয়ান।

এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমৃত লাল দত্ত, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক জুয়েল, পাঠাগার সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান মামুন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনিসুর রহমান অপু, আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক দেলোয়ার মজুমদার এবং অফিস সম্পাদক হয়েছেন এস এ এম মামুন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ শফিকুর রহমান, প্রফেসর নিখিল চন্দ্র রায়, প্রফেসর ড. ফারুক সরকার, প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জিএস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাডভোকেট নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, প্রফেসর অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নূর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।
সভায় আগামী ২৮ নভেম্বর দ্য থিওসোফিক্যাল সোসাইটির ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের চেন্নাইয়ের আদিয়ার থিওসোফিক্যাল সোসাইটির বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা লজের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সংগঠনের নামে যৌথ ব্যাংক হিসাব খোলা হবে এবং প্রতিটি অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, দ্য থিওসোফিক্যাল সোসাইটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন। সংগঠনটির কুমিল্লা শাখার বয়স ১৩৮ বছর বলে আয়োজকেরা জানিয়েছেন।

এমআর/ 

মন্তব্য করুন