© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিয়াদে আর্থিক জেলার ভবনে হুতিদের হামলায় বাংলা‌দে‌শের নিন্দা

শেয়ার করুন:
রিয়াদে আর্থিক জেলার ভবনে হুতিদের হামলায় বাংলা‌দে‌শের নিন্দা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) একটি বহুতল ভবন হুতি বিদ্রোহীদের হামলায় ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এ নিন্দা জা‌নিয়েছে।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করে। এগুলো আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করে।

বিবৃ‌তি‌তে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করছে। 

পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, তা রোধ করতে বাংলাদেশ এ ধরনের বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানি‌য়ে‌ছে বাংলা‌দেশ।

এমআই/

মন্তব্য করুন