© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের নেতাদের ‘পাগল’ বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত

শেয়ার করুন:
ইরানের নেতাদের ‘পাগল’ বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ২১ নভেম্বর, ২০২৬
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাব নেতিবাচক করেছে এবং রাজনৈতিকভাবে তার দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলে সংবাদ সম্মেলনে খোলাখুলিভাবে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই যুদ্ধ প্রয়োজনীয় বলে বারবার দাবি করে আসা ট্রাম্প সামরিক অভিযান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বিষয়ে কথা বলেন।

একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘আমার কথা স্পষ্ট করে শুনে রাখুন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, কখনোই না।’ তিনি ইরানের নেতাদের ‘পাগল’ বলেও আখ্যা দেন। যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও জানান। যদিও তার প্রশাসনের কেউ কেউ এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্প বলেন, ‘যারা আমার অধীনে কাজ করেন, তাদের নিজেদের মতামত প্রকাশের অধিকার আছে। কিন্তু আমি ইরানীদের চিনি। আর সত্যি বলতে, তারা পাগল।’

তবে কীভাবে চূড়ান্তভাবে এই যুদ্ধে জয়ী হয়ে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরিয়ে নওয়া হবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট কোনো পরিকল্পনা উঠে আসেনি। হোয়াইট হাউসও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কৌশল তুলে ধরতে পারেনি। শুক্রবার ট্রাম্প শুধু বলেন, ইরান তাকে ‘বাজে কথা বলে বিভ্রান্ত করছে’। একই সঙ্গে এই সংঘাতের কারণে অর্থনৈতিক ক্ষতি আরও বেশি হবে বলে তিনি ধারণা করেছিলেন বলেও জানান।

ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধের কারণে পণ্যের দাম, বিশেষ করে জ্বালানির দাম বেড়েছে। তবে আমার ধারণার তুলনায় অনেক কম। আমি ভেবেছিলাম, প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলারে পৌঁছাবে।’

কেএন/



মন্তব্য করুন