© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হাওলাদার মানিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, গতকাল শনিবার রাত আনুমানিক সোয়া ৮টার লালবাগ থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হাওলাদার মানিককে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তার হাওলাদার মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআর/ 

মন্তব্য করুন