© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

কেএন/

মন্তব্য করুন