© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিবাহ বিচ্ছেদের পর যুবকের দুধ দিয়ে গোসল

শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিবাহ বিচ্ছেদের পর যুবকের দুধ দিয়ে গোসল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ এএম | ২৩ নভেম্বর, ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মামুন হোসেন (৩০) নামের এক যুবক বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন। আজ রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার দিকে মামুন দুধ দিয়ে গোসল করছেন। তিনি উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মামুন প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নে বিয়ে করেন। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর মামুন দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, দেওয়ানের খামার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করছে এমন একটি ভিডিও ফেসবুকে দেখেছি।

একেএস

মন্তব্য করুন