© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিদ্ধিরগঞ্জে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার ৫

শেয়ার করুন:
সিদ্ধিরগঞ্জে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকির হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 


সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায় মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।


গ্রেপ্তার জাকির হোসেন (৪০) সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার অন্যরা হলেন- সিদ্ধিরগঞ্জ হাউজিং ফকিরবাড়ী এলাকার মামুন গাজী (৩৮), আটি হাউজিং ফকিরবাড়ী এলাকার আমির হোসেন (৩৮), আটি হাউজিং ভূমিপল্লী এলাকার হৃদয় হোসেন (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দাসের হাওলা এলাকার আমিনুল ইসলাম মুসা (৪১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন এবং মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত।

ওসি মো. এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসেবীদের শেল্টার দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন