© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করলো ইসি

শেয়ার করুন:
অবশেষে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করলো ইসি

ফাইল ছবি

own-reporter
০৩:৫৭ পিএম | ১৫ অক্টোবর, ২০২০

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম চরভদ্রাসন থানায় এ মামলা করেন।

চরভদ্রাসন থানার ওসি নাজনীন খানম বলেন, এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালাগাল করার অভিযোগ উঠে। এনিয়ে কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক মহলে নানা কথা চালাচালি হচ্ছিল। অবশেষে নিক্সন চৌধুরীর নামে মামলা করেছে ইসি।

আরও পড়ুন-

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে যেকোনো সময় মামলা : সিইসি

টাইমস/এসএন

মন্তব্য করুন