প্রোটিয়া বোলিং তোপে মাত্র ৯১ রানে অলআউট বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়া পেসারদের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার। আর বিশের কোটা পার করেছেন কেবল একজন। ফলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৯১ রান। কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল বৃষ্টিময়। নির্ধারিত সময়ের টসও অনুষ্ঠিত হয়নি। লাঞ্চ বিরতি পার হওয়ার পর অনুষ্ঠিত হয় টস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমে ক্যাগিসো রাবাদা করা ইনিংসের প্রথম ওভারটা পার করেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু দ্বিতীয় ওভারটা পুরোপুরি শেষ করা হয়নি। মার্কো ইয়ানসেনের করা ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তাজিদ। ৯ বলে ৩ রান করেন তিনি।
দ্বিতীয় উইকেটে নামা মুমিনুল হককে নিয়ে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার রবিন। দুজনের জুটিটা ৩৪ রানের।
ইনিংসের ১৪তম ইনিংসে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মাহফিজুল ইসলাম রবিন। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার হাকান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ বলেই বোল্ড হন তিনিও। ৪০ বলে ২৩ রান করেন রবিন। আর ২ বলে ৪ রান করেন শান্ত। উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হন মুমিনুল হক।
এরপর তাওহীদ হৃদয় ও লিটনের ব্যাটে ভরসা খুঁজছিল বাংলাদেশ শিবির। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো এবার আর জুটি গড়তে পারেননি না এই দুই ব্যাটার। লিটন দাসের আউট হওয়ার মাধ্যমে মাত্র ১৩ রানেই ভাঙে তাদের জুটি। লিটনের বিদায়ের পরের ওভারেই সাজঘরের পথ ধরেন হৃদয়ও। লিটন ৮ ও হৃদয় ১৯ রান করেন।
এমআর/