জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত
০৯:১৪ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এ পরোয়ানা জারি করেন। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামক এক ব্যক্তি মামলাটি করেছিলেন।
মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ ডিসেম্বর। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
গত ১৭ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী তার বাড়ি তালাবদ্ধ পান বলে জানান।
ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।
কেএন/