© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

শেয়ার করুন:
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাউকে কোনো পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার নিরাপত্তা সংশোধনী আইন নিয়ে আইনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শামা ওবায়েদ এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আসামি হিসেবে তার জন্য বিমান বা অন্য কোনো কিছু পাঠানোর সুযোগ নেই।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ জানিয়েছিলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।

এসএ/

মন্তব্য করুন