© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৭ মাসে হাফেজ হলেন ১১ বছরের রাকিব

শেয়ার করুন:
১৭ মাসে হাফেজ হলেন ১১ বছরের রাকিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
মাত্র ১৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ১১ বছর বয়সী কিশোর মোহাম্মদ রাকিবুল ইসলাম। গত ২০ নভেম্বর পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে সে।

রাকিবুল রাজধানীর জামিয়াতুন নুরের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নবি হুসেন। গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে।

রাকিবুলের হিফজের শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীর একাগ্র সাধনা ও পরিবারের সহযোগিতায় মাত্র ১৭ মাসেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করার এ সাফল্য অর্জন করে সে।

তার এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।

এসএ/

মন্তব্য করুন