© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমির

শেয়ার করুন:
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ এএম | ২৫ নভেম্বর, ২০২৬
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবুও দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে বলে জানান জামায়াত আমির।

বুধবার (২৫ নভেম্বর) অষ্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে একথা বলেন তিনি।

বিরোধীদলগুলোর সঙ্গে সরকার প্রধানের বৈঠককে ইতিবাচক উল্লেখ করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য দীর্ঘমেয়াদী হবে বলে প্রত্যাশা করেন তিনি।
এদিকে, মালয়েশিয়া সফর স্থগিত করে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিন দিনের অষ্ট্রেলিয়া সফর শেষ করে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে অভ্যর্থনা জানান দলটির জ্যেষ্ঠ নেতারা।

এর আগে, ২০ নভেম্বর ৫ দিনের সফরে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার উদ্দেশে দেশত্যাগ করেছিলেন তিনি।

কেএন/

মন্তব্য করুন