© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

শেয়ার করুন:
১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বুধবারের বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি ঢাকা মহানগরী বাদে দেশের অন্যান্য মহানগরীর বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।

তিনি বলেন, আগামীকাল (বুধবার) ঢাকা মহানগর ছাড়া দেশের অবশিষ্ট মহানগরীতে জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি জামায়াতের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এমআর/ 

মন্তব্য করুন