কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি: ইসি সচিব
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।
এমআর/