কুয়েতে ইরানের হামলায় ইতালির ২ নাগরিক নিহত
ছবি: সংগৃহীত
০৯:০১ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে ইরান।
এরপর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। যারমধ্যে একজন কুয়েতি, দুজন ইতালিয়ান এবং একজন পাকিস্তানি থাকার কথা বলেছিল তারা।
পরবর্তীতে ইতালির বার্তাসংস্থা এএনএসএ জানায়, আহত দুই ইতালিয়ান নিহত হয়েছেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান তাদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু সেই স্থাপনাটি কী সেটি উল্লেখ করেনি তারা।
তবে ইতালির বার্তাসংস্থাটি স্থাপনাটির নাম ‘রেহেনমেটাল’ বলে উল্লেখ করেছে। আর যে দুজন নিহত হয়েছেন তারা সেখানে বেসামরিক টেকনিশিয়ান ছিলেন।
ইতালির বার্তাসংস্থাটি দুজন নিহত হওয়ার তথ্য প্রকাশের পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর কুয়েতে ইরান ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায়।
এরমধ্যে একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা প্রাণ হারান। এছাড়া ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও দেশটির সেনারা ভূপাতিত করেছিল।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত ছোট একটি দেশ। তবে তাদের এখানে যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যাপক উপস্থিতি আছে। ইরান মার্কিনিদের সেসব সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করেই মূলত হামলা চালিয়েছে।
এরআগে গত সপ্তাহে বাহরাইনে একাধিকবার হামলা ড্রোন হামলা চালায় ইরান। এরমধ্যে সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে।
সূত্র: এএনএসএ
এমআর/