চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আজিমুল হক আটক
ছবি: সংগৃহীত
০৯:৪১ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আজিমুল হক আজিমকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে ঢাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়ে। আটক আজিমুল হক আজিম চকরিয়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সর্বশেষ ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই বছরের ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা চতুর্থবার নৌকা প্রতীকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ/