© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ দিন পর নিয়ন্ত্রণে কক্সবাজারের ইনানীতে নলকূপের গ্যাসের আগুন

শেয়ার করুন:
৩০ দিন পর নিয়ন্ত্রণে কক্সবাজারের ইনানীতে নলকূপের গ্যাসের আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
অবশেষে টানা এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর সেই গ্যাসকূপের আগুন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে সারফেসের বিভিন্ন পয়েন্টের আগুন বন্ধ করা হয়।

কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস উদ্‌গিরণ হওয়ায় কূপের আগুন বন্ধের অপারেশন সফল হয়েছে বলে জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বাপেক্স বলছে, এখন নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ ঢুকিয়ে ১০০০ ফুট খনন করা হবে। খননকালীন সময়ে মাড ব্যবহার করা হবে। সফলভাবে ১০০০ ফুট গভীরতা পর্যন্ত খনন করা গেলে কূপটির ফরমেশন প্রেশার ব্যালেন্স করে এবং প্রয়োজনীয় মাড ব্যবহার করে মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ করা হবে। পরবর্তীতে জিওলজিক্যাল সার্ভে, সিসমিক সার্ভে সম্পাদন এবং মূল্যায়ন করে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম করা হবে।

এর আগে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদ্‌গিরণ হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন লেগে যায়।

কেএন/

মন্তব্য করুন