© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রিজভী

শেয়ার করুন:
গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা।’

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ড. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পরে এক আলোচনাসভায়ও অংশ নেন রিজভী। নব্বইয়ের গণ-অভ্যুখানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘রাষ্ট্রের কাঠামো ও বাস্তবতা অনুযায়ী একেক দেশে গণতন্ত্রের ধরন একেক রকম।’

তিনি বলেন, যেমন ৭১, যেমন ৭ নভেম্বর, তেমনি ৯০, তেমনি জুলাই। কারণ একটি চেতনা আরেকটিকে প্রভাবিত করেছে। ৯০ আমাদের গণতান্ত্রিক চেতনা- যে একনায়ককে পরাজিত করতে হবে এবং জনগণের শাসন নিয়ে আসতে হবে। এই চেতনা আবার জুলাইকে প্রভাবিত করেছে। 

আলোচনাসভায় রুহুল কবির রিজভী বলেন, ‘নিরপেক্ষ বিচারব্যবস্থা, নিরপেক্ষ গণমাধ্যম ও নির্বাচন কমিশন— এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হলে মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো। ডা. মিলনের চেতনার ওপর ভর করে পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সংগ্রামে উদ্দীপ্ত হয়েছি।’

কেএন/

মন্তব্য করুন