© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ

শেয়ার করুন:
জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জাতীয় সংলাপ ও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জোট হিসেবে অংশ নেবে এগারো দলীয় ঐক্য। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নকে সামনে রেখেই সরকারের সঙ্গে আলোচনায় বসবেন তারা।

পুরানো বয়ান সামনে এনে সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করলে জাতীয় সংকট আরও ঘণীভূত হবে বলেও উল্লেখ করেন হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সংকট নিরসনে সরকারকে আন্তরিক হতে হবে।

এফআর/

মন্তব্য করুন