© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

শেয়ার করুন:
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), নাহিদ হোসেন (২৮) এবং ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. অপু (২৮)। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ৬০ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমআই/

মন্তব্য করুন