আধুনিক অ্যাম্বুলেন্স কিনছে বিসিবি, ডি থ্রিতে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: সংগৃহীত
০৯:৫৮ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
চলতি মৌসুমে মাঠে গড়াবে না বিপিএল। তাই ডমেস্টিক থ্রি নামে নতুন একটি টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। বরিশাল এবং ঢাকার দুই স্টেডিয়ামে হবে এই খেলা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছে বিসিবি।
আজ শনিবার ছিল বিসিবির বোর্ড সভা। যেখানে আলোচনা হয়েছে ডি থ্রি নিয়ে। আসন্ন এই টুর্নামেন্টের বাজেট পাশ হয়েছে একই দিনে। এছাড়া ডি থ্রিতে উদ্বোধনী অনুষ্ঠান ছোট পরিসরে হবে বরিশালে। যদি প্রয়োজন হয় তাহলে ডে নাইট ম্যাচ হতে পারে।
এছাড়া টুর্নামেন্ট পরিচালনা, প্রচার-প্রচারণা, লজিস্টিকস, নিরাপত্তা ও প্রযুক্তিগত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে মেডিকেল বিভাগের উন্নতির জন্যও কিছু পরিকল্পনার কথা জানা গিয়েছে বোর্ড সভা শেষে। উন্নতমানের সরঞ্জাম ক্রয়ের কথা জানা গিয়েছে। একইসঙ্গে আধুনিক অ্যাম্বুলেন্স কিনতে যাচ্ছে বিসিবি। যা বিসিবির খেলার কাজে সবসময় থাকবে।
এমআর/