হন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯
ছবি: সংগৃহীত
০৮:৪৮ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
হন্ডুরাসের কোমায়াগুয়া বিভাগে একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছে বলে দমকল বিভাগ জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, শনিবার (২৮ নভেম্বর) ঘটে যাওয়া এই দুর্ঘটনা মধ্য আমেরিকায় সাম্প্রতিক সময়ে ঘটে চলা ধারাবাহিক প্রাণঘাতী বাস দুর্ঘটনার সর্বশেষ ঘটনা।
হন্ডুরাসের দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ এবং পাঁচজন নারী রয়েছেন। ঘটনাস্থলে কাজ করা একজন উদ্ধারকর্মী জানিয়েছেন, বাসটি উল্টে যাওয়ার সময় বেশ কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।
জানা গেছে, ‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ সংস্থার পরিচালিত বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) পশ্চিমে লা এস্পেরানজা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।
কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা মহাসড়কে পৌঁছানোর পর বাস ও পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
কেএন/