© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসির নির্ধারিত সংলাপে যাচ্ছে না জামায়াত

শেয়ার করুন:
ইসির নির্ধারিত সংলাপে যাচ্ছে না জামায়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত আজকের সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সাথে নিয়ে একসাথে সংলাপে বসতে চায় দলটি।

রবিবার (২৯ নভেম্বর) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে একসঙ্গে আন্দোলনে থাকা ১১ দলের শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসতে চায় জামায়াত।

এ বিষয়ে নির্বাচন কমিশনকে দলটির অবস্থানের কথা জানানো হয়েছে বলে জানান তিনি।

এফআর/

মন্তব্য করুন