© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংয়ের দৃশ্য ফাঁস, মিলল রণবীর সিংয়ের দুর্ধর্ষ লুক!

শেয়ার করুন:
শুটিংয়ের দৃশ্য ফাঁস, মিলল রণবীর সিংয়ের দুর্ধর্ষ লুক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং শুরু করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এবার সিনেমাটির সেট থেকে শুটিংয়ের কিছু দৃশ্য ফাঁস হয়ে প্রকাশ্যে এসেছে অভিনেতার নতুন লুক; কালো পোশাক, লম্বা চুল আর মুখভর্তি দাড়িতে দেখা গেছে তাকে।  

গত আগস্টে শুরু হয় ‘প্রলয়’-এর শুটিং। সিনেমাতি নির্মাণ করছেন জয় মেহতা। এর কিছুদিন পরই সেট থেকে রণবীরের লুকসহ কয়েকটি দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া ছবিতে সহ-অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকেও দেখা গেছে। রণবীরের এই নতুন অবতার প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা। 

এর আগে ‘ধুরন্ধর’ সিনেমায় এমনই দুর্ধর্ষ, রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গিয়েছিল অভিনেতাকে।

তবে দৃশ্যগুলো ছড়িয়ে পড়তেই সিনেমাটির শুটিংয়ে বাড়তি সতর্কতা নিয়েছেন নির্মাতারা।



ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বোরিভলিতে কড়া নিরাপত্তার মধ্যে চলবে এই সিনেমাটির শুটিং। সেখানে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রিত থাকবে। রণবীরের লুক যাতে আগেভাগে প্রকাশ্যে না আসে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ এর দুই পর্বের পর রণবীরের পরবর্তী বড় সিনেমা হতে যাচ্ছে ‘প্রলয়’। তবে শুটিং এর দৃশ্য ফাঁস হলেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।

কেএন/

মন্তব্য করুন