© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর

শেয়ার করুন:
গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬ এ নিতে আগামীকাল জর্জিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (২৯ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত জর্জিয়ায় অবস্থান করবেন গণঅধিকার পরিষদের সভাপতি। এরপর সার্বিয়ায় যাবেন তিনি, দুইদিন থাকার পর ৫ ডিসেম্বের দেশের পথে রওনা দেবেন তিনি।

প্রসঙ্গত, অভিবাসী ও প্রবাসী জনগোষ্ঠীর (ডায়াস্পোরা) উন্নয়নমূলক ভূমিকা, বিনিয়োগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬।

জর্জিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ উদ্যোগে দেশটির রাজধানী তিবিলিসিতে এটি অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আরআই/

মন্তব্য করুন