© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর নদ্দায় রাইদা পরিবহনের বাসে আগুন

শেয়ার করুন:
রাজধানীর নদ্দায় রাইদা পরিবহনের বাসে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ এএম | ৩০ নভেম্বর, ২০২৬
রাজধানীর নদ্দা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

রোববার রাত ১০টা ২৭ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার খবর আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন।

তিনি বলেন, “খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়নি বলে জানান তিনি।

চলতি মাসে রাইদা পরিবহনের বাসে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে রামপুরা এলাকায় গত ১৮ নভেম্বর রাতে এই পরিবহনের একটি বাসে আগুন লাগে।

একেএস

মন্তব্য করুন