© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রায়হানকে পিটিয়ে হত্যা : সিলেটে কনস্টেবল টিটু রিমান্ডে

শেয়ার করুন:
রায়হানকে পিটিয়ে হত্যা : সিলেটে কনস্টেবল টিটু রিমান্ডে

ছবি- পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদ

own-reporter-sylhet
০৪:৩৪ পিএম | ২০ অক্টোবর, ২০২০

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে রায়হান আহমদ নামে যুবক নিহতের মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাশের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত মুখ্য হাকিম জিয়াদুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাশকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল সোমবার বিকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরদিন রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পুলিশী নির্যাতন ও থানা হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন