© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান : নিহত ৪

শেয়ার করুন:
কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান : নিহত ৪

ছবি- সংগৃহিত

international-desk
০৮:৫১ পিএম | ২০ অক্টোবর, ২০২০

গত কয়েকদিন ধরেই কাশ্মিরে ভারতীয় বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। অভিযানকালে গত দু’দিনে ৪ কাশ্মিরি ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২ জন হলে পুলওয়ামার বাসিন্দা ও বাকি দুজন মেলহুরাতের। খবর আনন্দবাজারের।

ভারতীয় বাংলা সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার সকালে পুলওয়ামার হাকরিপোরা-কাকাপোরা এলাকায় কাশ্মিরি বিদ্রোহীরা অবস্থান করছে বলে জানতে পেরে অভিযান চালায় ভারতীয় সেনারা। অভিযানে পুলওয়ামায় দুজন কাশ্মিরি নিহত হন। এসময় পুলিশ, সিআরপিএফ এবং সেনাদের যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

এদিকে সোমবার দক্ষিণ কাশ্মিরের শোপিয়ানের জাইনাপোরার মেলহুরায় ভারতীয় যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে দুই কাশ্মিরি যুবক নিহত হয়েছেন। তবে নিহতরা প্রকৃত পক্ষে কোন ধরণের সন্ত্রাসী সংগঠনের সদস্য তা জানাতে পারেনি ভারতীয় যৌথ বাহিনী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন