© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র: ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

শেয়ার করুন:
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র: ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

ছবি- সংগৃহিত

international-desk
০৪:১০ পিএম | ২৬ অক্টোবর, ২০২০

ইসলাম ও নবী মোহাম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এবার সরব হয়েছে পাকিস্তান। ম্যাঁক্রোর ইসলাম বিদ্বেষী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাক পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর বক্তব্য কাণ্ডজ্ঞানহীন। মুসলিম দেশগুলোতে ম্যাঁক্রো ও ফ্রান্স বিরোধী মনোভাব প্রকট আকার ধারণ করেছে। পাকিস্তানেও শুরু হয়েছে বিক্ষোভ।

বিবৃতিতে শাহ মেহমুদ কোরেশি আরও বলেন, আগামী বছরের ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ওআইসির বার্ষিক সভায় ইসলামফোবিয়া নিয়ে আলোচনা করার প্রস্তাব করবে ইসলামাবাদ।

ফ্রান্স নয়, বিশ্বের কোনো দেশের অধিকার নেই কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার। জাতিসংঘকে বলবো, এ ধরণের ঘৃণা ও বিদ্বেষ যারা ছড়াচ্ছে, তাদের শান্ত করুন।

প্রসঙ্গত, অক্টোবেরর প্রথম দিকে মহানবীকে (স.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও তা ছাপানোকে কেন্দ্র করে ফ্রান্সের মুসলমানরা বিক্ষোভ শুরু করে। পরে ফ্রান্স সরকার রাষ্ট্রীয় প্রটোকলে মহানবীর (স.) ব্যঙ্গচিত্র প্রদর্শন শুরু করে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতে থাকেন।

এসবের প্রতিবাদে এরই মধ্যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছেন মুসলিমরা। বিভিন্ন দেশে ম্যাঁক্রো বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন