অবশেষে দুদকের মামলায় জামিন পেলেন সাবেজ ডিআইজি
অবৈধ সম্পদ অর্জনের মামলায় এক বছর কারাভোগের পর জামিন পেয়েছেন সাবেক ডিআইজি (প্রিজন) বজলুর রশীদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক ইকবাল সাবেক ডিআইজির জামিন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে সাময়িক বহিষ্কারকৃত সাবেক ডিআইজি (প্রিজন) বজলুর রশীদকে আদালতে তোলা হয়। এসময় তার আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত বজলুর রশীদের জামিন মঞ্জুর করেন।
সাবেক ডিআইজি বজলুর রশীদ রাজধানীর রূপায়ন হাউজিং স্টেট থেকে সিদ্ধেশ্বরী রোডে ২ হাজার ৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। এই সম্পত্তি ক্রয়ের জন্য ৩ কোটি ৮ লাখ টাকা পরিশোধও করেন তিনি। কিন্তু দুদকের তদন্ত টিম বজলুর রশীদের সম্পদের অনুসন্ধানে নেমে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করে।
পরে ২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশীদকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়। গত ২২ অক্টোবর বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
টাইমস/এসএন