© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরআন অবমাননার অভিযোগে হত্যার ঘটনায় লালমনিরহাটে তিন মামলা

শেয়ার করুন:
কোরআন অবমাননার অভিযোগে হত্যার ঘটনায় লালমনিরহাটে তিন মামলা
district-correspondent
০৮:৩৮ পিএম | ৩১ অক্টোবর, ২০২০

লালমনিরহাটে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজবে একজনকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ বাদী হয়ে পাটগ্রাম থানায় এসব মামলা করে।

পাটগ্রাম থানার একটি সূত্র জানিয়েছে, মামলায় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত কয়েকশ’ ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার সময়কার ভিডিও ফুটেজ সংগ্রহ ও তা দেখে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত জুয়েল নিয়মিত নামাজ আদায় করতেন। কর্মহীন হয়ে পড়ায় তিনি কিছুদিন যাবত মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে জুয়েলকে হত্যা করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন