বাস থেকে ফেলে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড
নিহত ছাত্র পায়েল
বাস থেকে ফেলে দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র পায়েল হত্যার চাঞ্চল্যকর ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- হানিফ পরিবহনের চালক জামাল হোসেন, সুপারভাইজার জনি ও সহকারী ফয়সাল।
রোববার (১ নভেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জুলাই চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে মুন্সিগঞ্জে বাস থেকে নেমে, আবারও ওঠার সময় দরজায় ধাক্কা খেয়ে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয় ছাত্র পায়েল। পরে এ ঘটনার প্রতিবাদ করলে হানিফ পরিবহনের হেলপার, ড্রাইভার ও সহকারী মিলে পায়েলকে ব্রিজ থেকে খালে ফেলে দেয়। পরে পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ।
বাঁ থেকে- হানিফ পরিবহনের অভিযুক্ত গাড়িচালক জামাল হোসেন, হেলপার ফয়সাল ও সুপারভাইজার জনি
ওই ঘটনায় পায়েলের পরিবারের দায়ের করা মামলায় হানিফ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তিন আসামি।
টাইমস/এসএন