© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির শামা ওবায়েদসহ তিন নেতা করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
বিএনপির শামা ওবায়েদসহ তিন নেতা করোনায় আক্রান্ত
own-reporter
০৬:০৩ পিএম | ০২ নভেম্বর, ২০২০

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ দলটির কেন্দ্রীয় তিন নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, ৩১ অক্টোবর সন্ধ্যায় শামা ওবায়েদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন।

এছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ৩০ অক্টোবর জহির উদ্দিন স্বপনের করোনা সংক্রমণের বিষয়টি জানা যায়।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জুয়েল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির তিন নেতার করোনামুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান খোকন ও আক্রান্তদের স্বজনরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন