© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীকে ৫ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীকে ৫ বছরের কারাদণ্ড

প্রতিকী ছবি

district-correspondent
০৮:৩৯ পিএম | ০২ নভেম্বর, ২০২০

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে লিলিফা বানু নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে নিজ বাড়িতে লিলিফা বানু রাতে ঘুমিয়ে ছিলেন। এসময় একই গ্রামের রুহুল আমিন কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে আদালত মামলাটি পুলিশী তদন্তে পাঠায়।

পরে তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিনকে শায়েস্তা করতে মিথ্যা মামলা দায়ের করেন লিলিফা বানু। বিষয়টি আদালতে প্রমাণ হওয়ায় ওই নারীকে মিথ্যা মামলা করার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মামলার আসামি রুহুল আমিনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন