© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে ভোট: বাইডেনের নির্বাচনী প্রচারণায় লেডি গাগা

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ভোট: বাইডেনের নির্বাচনী প্রচারণায় লেডি গাগা

ছবি- সংগৃহিত

international-desk
০৮:৫৯ পিএম | ০২ নভেম্বর, ২০২০

মার্কিন নির্বাচনের একদিন আগে শেষ মুহুর্তের প্রচারণা বেশ জোরেশোরেই চালাচ্ছেন ডেমোক্র্যাট পার্টি মনোনীত প্রার্থী জো বাইডেন। বসে নেই রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সোমবারের (বাংলাদেশ সময় মঙ্গলবার) সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পেনিসিলভিয়ায় প্রচারণায় অংশ নেবেন বিশ্বখ্যাত সংগীত তারকা লেডি গাগা। এ তারকাকে নিয়ে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডেও নির্বাচনী প্রচারণা চালাবে বাইডেনের প্রচার শিবির।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দোদুল্যমান বা ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়ার পিটসবার্গে জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচার র‌্যালিতে অংশ নেবেন লেডি গাগা। আর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের সঙ্গে ফিলাডেলফিয়ায় প্রচারে অংশ নেবেন আরেক তারকা জন লিজেন্ড।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন