© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা

শেয়ার করুন:
মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ এএম | ১০ আগস্ট, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরে পুলিশি হেফাজতে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহর। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিরজু কেওটের পুলিশ হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

রবিবার দুপুরে লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ দোলা সেনকে সাথে নিয়ে মৃতের বাড়িতে যান মমতা। সেখানে মৃতের পরিবার কোনো রাজনৈতিক সহায়তা না চেয়ে কেবল প্রশাসনিক ও বিচারিক তদন্তের দাবি জানায়।

বাড়ি থেকে বের হওয়ার সময় একদল দুষ্কৃতকারী মমতার কনভয় ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং 'চোর-ডাকাত' স্লোগান দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলার জন্য বিজেপি ও স্থানীয় আইসির নিষ্ক্রিয়তাকে দায়ী করেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে পুলিশি হেফাজতে মৃত্যু উল্লেখ করে রাজ্যের ডিজি ও সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি বাংলার সংস্কৃতি নয় এবং ঘটনার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও হামলাকে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন