© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে-ই আসুন, আমাদের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে-ই আসুন, আমাদের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৪:২৩ পিএম | ০৪ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে-ই আসুন, আমাদের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প যেই আসুক না কেন, বাংলাদেশে তার কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক কূটনীতিতেও কোনো পরিবর্তন আসবে না।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ক্ষমতায় যে-ই আসুন, আমাদের কোনো সমস্যা নেই। কারণ ব্যক্তি বিশেষের ওপর পররাষ্ট্র নির্ভর করে না। আমাদের অর্থনীতি এখন ভালো। অর্থনীতির দিক থেকে আমরা ভালো করছি। আমরা জিও পলিটিক্যালেও ভালো অবস্থানে আছি। কাজেই আমার ধারণা, যুক্তরাষ্ট্রে যে সরকারই ক্ষমতায় আসুক, আমরা তাদের সঙ্গে ভালো ভাবে কাজ করতে পারব।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন