© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এগিয়ে বাইডেন, যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ

শেয়ার করুন:
এগিয়ে বাইডেন, যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ
international-desk
০৫:২১ পিএম | ০৪ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত সব দিক দিয়েই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশটির সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বাইডেন পেয়েছেন ২৩৮টি ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।

সিএনএন ও ফক্স নিউজের খবরে বলা হয়েছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসার আগেই যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীরা। নির্বাচনের রাতে হোয়াইট হাউসসহ রাজধানী ওয়াশিংটন ডিসির বিভিন্নস্থানে বিক্ষোভ হয়েছে। এছাড়া দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ শুরু হয়েছে।

সিএনএন বলছে, সহিংসতা ছড়িয়ে পড়ার ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসে এরই মধ্যে ৫০ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে নিউইয়র্ক সিটির সিয়াটল ও মিনিয়াপলিসেও বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে সিয়াটলের বিক্ষোভ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

আরও দেখুন- মার্কিন নির্বাচনে এগিয়ে বাইডেন, ট্রাম্পের নাটকীয় উত্থান

 

টাইমস/এসএন

মন্তব্য করুন