ম্যাঁক্রোকে হত্যা করে ফাঁসির মঞ্চে যেতে চান এমপি খোকা
ফাইল ছবি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে তাকে হত্যা করে ফাঁসির মঞ্চে যাওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোমবার সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে ‘হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ বক্তব্য দেন।
সংসদ সদস্য খোকা বলেন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোনো সংসদ সদস্য না এখন, ওই ... বাচ্চা ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’
দোয়া মাহফিলে এমপি খোকার দেয়া বক্তব্যের প্রায় ১২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মাহফিলের বক্তব্যের বিষয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা গণমাধ্যমকে বলেন, আমি একজন মুসলমান, আমি নবীর উম্মত, যে আমার নবীকে কটূক্তি করেছে, আমি তার বিরুদ্ধে কথা বলেছি। সংসদ সদস্য হিসেবে আমি বক্তব্য দিই নাই। একজন মুসলমান হিসেবে আমি আমার ক্ষোভ প্রকাশ করেছি।
টাইমস/এসএন